কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে প্রাণ গেল যুবকের

বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে প্রাণ গেল যুবকের

হৃদ্‌রোগে মারা গেছেন বন্ধু। খবর পেয়ে কবর খুঁড়তে গিয়েছিলেন মোহাম্মদ আজম। কাঁদতে কাঁদতে কবর খোঁড়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারও মৃত্যু হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের আজিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ আরাফাত (২৮) ও মোহাম্মদ আজম (২৮)। দুজনই আজিম পাড়ার বাসিন্দা।

জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আরাফাতের মৃত্যু হয়। তার আজম কাঁদতে কাঁদতে কবর খুঁড়ছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়েছে।

একদিনে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোক বইছে। স্থানীয়রা জানান, একই গ্রামে একসঙ্গে বেড়ে উঠেছেন আরাফাত ও আজম। আজম বিবাহিত। তার দুই মেয়ে রয়েছে। অন্যদিকে আরাফাত অবিবাহিত। এক সপ্তাহ আগে তার বিয়ের কথা পাকাপাকি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১০

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১২

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৩

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৬

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৯

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X