চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

অস্ত্রসহ ইমন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
অস্ত্রসহ ইমন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল বুইশ্যার অন্যতম সহযোগী ইমন হোসেন (২২) অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় তিনটি অস্ত্র মামলাসহ মোট ছয়টি মামলার তথ্য জানিয়েছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) রাতে চান্দগাঁও থানাধীন বারাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

নগর পুলিশের উপপরিদর্শক (মিডিয়া) মো. ইমরান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমন নাটোর জেলার বরাইগ্রাম থানার ছফিনের বাড়ির বাসিন্দা মৃত ফজলুর রহমানের ছেলে। বহদ্দারহাট বারাইপাড়া, ১ম মসজিদ সংলগ্ন ইমাম উদ্দিনের কলোনিতে ১নং রুমে বসবাস করত ইমন।

থানা সূত্র জানায়, রোববার রাতে চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবিরের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে বারাইপাড়া হাজি রমজান আলীর বাড়ির জামাল কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা চক্রের অন্যতম অস্ত্রধারী সহযোগী মো. ইমন হোসেনকে (২২) গ্রেপ্তার করেন। গ্রেপ্তার সন্ত্রাসী ইমন হোসেনের কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবির কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র ও মাদকসহ মোট ৬টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অনেক আগে থেকে রেকি করছিল পুলিশ। অবশেষে বারাইপাড়া এলাকায় হাজি রমজান আলীর বাড়ির জামাল কলোনিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X