চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আগুনে পুড়ল ভাঙাড়ি দোকান

ভাঙাড়ি দোকানে আগুন নেভায় ফায়র সার্ভিস। ছবি : কালবেলা
ভাঙাড়ি দোকানে আগুন নেভায় ফায়র সার্ভিস। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ভাঙাড়ির দোকান। দোকানে থাকা বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালপত্র আগুনে পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে চকবাজারের তেলিপট্টি রোডে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা ৪০ মিনিটের দিকে দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। দ্রুত চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান কালবেলাকে জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বেলা ১১টা ২৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তিনি বলেন, দোকানের পাশের ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ এবং ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

ক্ষতিগ্রস্ত দোকানদার নজরুল ইসলাম জানান, তার দোকানের প্রায় সব মালপত্র পুড়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X