আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

দিনে-দুপুরে কোটি টাকার ফেরি চুরি

দিনে-দুপুরে কেটে নিয়ে যাওয়া হচ্ছে ফেরি। ছবি : কালবেলা
দিনে-দুপুরে কেটে নিয়ে যাওয়া হচ্ছে ফেরি। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারার তৈলারদ্বীপ ফেরিঘাট এলাকা থেকে দুটি ফেরির অংশ দিনে-দুপুরে কেটে নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ সময় ফেরি কাটার সরঞ্জামও জব্দ করা হয়।

শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ শঙ্খ নদীর পাড়ে চুরির এ ঘটনা ঘটে। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৭টি গ্যাস সিলিন্ডার, একটি জেনারেটর এবং ফেরির দুই টুকরা কাটা অংশ।

আটকরা হলেন- কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা আবদুল মাবুদ (৩২) ও মোহাম্মদ আরিফ (২৮)।

মাবুদ ও আরিফ জানান, কর্ণফুলী উপজেলার মোহাম্মদ সালাম ও কুমিল্লা জেলার মোহাম্মদ রিপন নামের দুই ব্যক্তি তাদের দৈনিক মজুরিতে শ্রমিক হিসেবে ফেরি কাটার জন্য এখানে নিয়ে আসে। তারা গত দুদিন ধরে ফেরির মালামালগুলো কেটে ট্রাকে করে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দুই ট্রাক মাল নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে তারা এখানে ফেরি কাটা শুরু করেছে। লোকজন জিজ্ঞাস করলে তারা টেন্ডার সওজ থেকে নিয়েছেন বলে জানায়। এ সময় তারা কিছু কাগজপত্রও দেখান।

সড়ক ও জনপথ বিভাগের এসডিও মো. জামাল উদ্দিন বলেন, আমরা ফেরি কাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এ সময় দুজনকে আটক করি। বাকিরা কৌশলে পালিয়ে যায়। আটকদের কাছ থেকে কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, সওজের ফেরি কেটে নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X