চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৪ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

বাংলাদেশ ছাত্রলীগের লোগো। ছবি : কালবেলা
বাংলাদেশ ছাত্রলীগের লোগো। ছবি : কালবেলা

নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলাকালে মারামারিতে জড়িয়ে পড়েছে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। তবে এ ঘটনাকে সাধারণ ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন ছাত্রলীগের নেতারা।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীনদের নিজেদের গ্রুপে ভর্তির আমন্ত্রণ জানায় মহসিন কলেজ ছাত্রলীগের একাধিক গ্রুপ। এ সময় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গ্রুপের নেতাকর্মীরা।

চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, দুপুরের দিকে মহসিন কলেজে ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম দাবি করেছেন, ঘটনাটি ছাত্রলীগের নেতাদের মধ্যে নয়। ব্যক্তিগত সমস্যা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা। এটা ব্যক্তিগত সমস্যা।

তিনি বলেন, আজকে কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাগজপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছিল। বাইরে থেকে অনেক লোকজন, স্টুডেন্ট গেস্ট আসছে। কেউ কাউকে চেনে না। তারা এক পর্যায়ে কথা বলতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এ সময় কথা কাটাকাটি হয়েছে। এখানে দ্বন্দ্বের কোনো বিষয় নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X