কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাওনা ৩০০ টাকা চাওয়ায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গাজীপুরে দোকানের পাওনা চাওয়ায় আরিফ নামে এক কিশোর চা দোকানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাত্র ৩০০ টাকা বাকি পরিশোধ করতে বলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার কুকাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন ও একই জেলার বৌলী কুড়াইল গ্রামের আফজালের ছেলে জুবায়ের।

উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, গাজীপুর সিটি করপোরেশনের দিঘিরচালা এলাকায় চায়ের দোকান করতেন কিশোর আরিফ। গ্রেপ্তার ফারুক হোসেন ওই দোকানে প্রায়ই চা, সিগারেট খেতেন। এভাবে চা-পান, সিগারেট বাবদ তার কাছে ৩০০ টাকা পাওনা হয় আরিফের।

গত সোমবার রাতে স্থানীয় তুষারের বাড়ির সামনে ফারুক হোসেনের সাথে ভিকটিমের দেখা হলে ভিকটিম আরিফ তার কাছে পাওনা টাকা চায়। এতে ফারুক ক্ষিপ্ত হয়ে গালাগাল করতে থাকে। ভিকটিম প্রতিবাদ করলে ফারুক, তার সহযোগী অজ্ঞাতনামা ২-৩ জনকে সাথে নিয়ে ভিকটিমকে মারধর করার চেষ্টা করে। ভিকটিম তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালিয়ে সীমা ফ্যাশন গার্মেন্টসের সামনে পৌঁছলে ফারুক ও তার সহযোগীরা পিছন দিকে দৌড়ে এসে ভিকটিমকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মারধর করতে থাকে।

একপর্যায়ে ফারুক হোসেন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম আরিফের গলার নিচে এবং দুই পায়ের হাঁটুর নিচে কোপ মেরে গুরুতর জখম করে পালিয়ে যায়। আশপাশের লোকজন আরিফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

গতকাল মঙ্গলবার এ ঘটনায় ভিকটিমের মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুমিল্লার লাকসাম থেকে ফারুক হোসেন ও সহযোগী জুবায়েরকে গ্রেপ্তার করে। পরে ফারুক হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী আউটপাড়ার পরিত্যক্ত জায়গা থেকে হত্যার কাজে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১০

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১১

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১২

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৩

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৫

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৬

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৭

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১৮

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১৯

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

২০
X