কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পিবিআই

৫ বছরের শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় অভিযুক্ত আবির আলী। ছবি : সংগৃহীত
৫ বছরের শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় অভিযুক্ত আবির আলী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের ইপিজেডে ৫ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

রোববার (৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র ও দোষীপত্র মিলিয়ে ৩৫৭ পৃষ্ঠার নথি জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এতে ৫০ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ কুমার দে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু আয়াতকে হত্যা এবং হত্যার পর তার মরদেহ ৬ টুকরো আলাদা ব্যাগে ভরে নালায় ফেলে দেয় প্রতিবেশী আবির আলী (১৯)। আদালতে জমা দেওয়া চার্জশিটে আসামি আবিরকে অভিযুক্ত করে তার মা-বাবাকে অভিযোগপত্র থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। এ ছাড়া ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্রও জমা দিয়েছে পিবিআই। চার্জশিটে আবিরের বোনকে দোষীপত্র থেকে অব্যাহতির সুপারিশও করা হয়েছে।

মনোজ কুমার দে কালবেলাকে বলেন, খুন ও লাশ গুম করার অপরাধে ৩০২/২০১ ধারায় আবির আলীকে অভিযুক্ত করা হয়েছে। আর সব পরিকল্পনা ও ঘটনা জেনেও গোপন করে রাখায় ১৭ বছর বয়সী অপর কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেওয়া হয়েছে।

মা-বাবাকে অব্যাহতির সুপারিশের ব্যাপারে তিনি বলেন, তদন্তে উঠে এসেছে, আবিরের বাবা-মা ও ছোট বোন হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানত না। তাই তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযুক্ত আবির আলী নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আজহারুল ইসলামের ছেলে। তাদের বাড়ি রংপুরে। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ নভেম্বর আয়াতকে শ্বাসরোধে খুন করেন প্রতিবেশী আবির। ৩০ নভেম্বর ইপিজেডের আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেইটের এক গর্ত থেকে আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আয়াতের বাবা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১০

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১১

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১২

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৩

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৫

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৬

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৭

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৮

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৯

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

২০
X