সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৮:১৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

গহীন জঙ্গলে পথ হারাল তিন ব্যাংকার, অতঃপর...

ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, সঞ্জয় বনিক ও মোহাম্মদ আলাউদ্দিন। ছবি : কালবেলা
ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, সঞ্জয় বনিক ও মোহাম্মদ আলাউদ্দিন। ছবি : কালবেলা

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে ঘুরতে এসে গহীন জঙ্গলে পথ হারিয়ে ফেলা তিন ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাদের উদ্ধার করে পাহাড় থেকে নিচে নামিয়ে আনা হয়। এর আগে সকাল ৯টার দিকে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বেড়াতে গিয়ে পথ হারিয়ে গহীন জঙ্গলে চলে যান তারা।

উদ্ধারকৃতরা হলেন, মোহাম্মদ জামাল উদ্দিন, সঞ্জয় বনিক ও মোহাম্মদ আলাউদ্দিন। তারা প্রত্যেকেই নোয়াখালী সদরের সোনালী ব্যাংকের কর্মকর্তা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বেড়াতে যান তারা। একপর্যায়ে তারা পথ হারিয়ে গহীন জঙ্গলে চলে যান। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সেন্টিপোস্টের মোবাইলে ফোন থেকে ৯৯৯ এ ফোন করে বলে সীতাকুণ্ড ইকোপার্কে বেড়াতে আসা তিন পর্যটক পথ হারিয়ে ফেলেছে, তাদের সাহায্যের প্রয়োজন। সীতাকুণ্ড ফায়ার স্টেশন সিনিয়র অফিসার নুরুল আলম দুলালের নেতৃত্বে একটি টিম উদ্ধার অভিযানে যান। বিকেল ৪টার দিকে তাদের উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়।

সীতাকুণ্ড ফায়ার স্টেশন সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল কালবেলাকে বলেন, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বেড়াতে আসা তিন পর্যটক পথ হারিয়ে গহীন জঙ্গলে চলে যান। খবর পেয়ে তাদের আমরা সুস্থভাবে উদ্ধার করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X