চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু, বাদীর বিরুদ্ধে আদালতের মামলা

দুদকের সাবেক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত
দুদকের সাবেক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে। এবার ওই মামলার বাদীর বিরুদ্ধে আদালত নিজেই মামলা করেছেন।

সোমবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. অলিউল্লাহ বাদী হয়ে চট্টগ্রাম প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলার বাদী রনি আক্তার তানিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, দুদক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহ ও মোহাম্মদ কায়সার আনোয়ারকে আসামি করে বাদী রনি আক্তার তানিয়ার দায়ের করা মামলাটি মিথ্যা বলে তা প্রত্যাহারের আবেদন করেন বাদী নিজেই। এ দরখাস্তের বিষয়ে আজ আদালতের আদেশের দিন ধার্য ছিল। আদালত মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে মিথ্যা মামলায় দায়ে বাদী তানিয়াসহ চারজনের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন।

আদালত সূত্র জানায়, গত ২৯ আগস্ট চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রনি আক্তার তানিয়া গৃহপরিচারিকার বেতন না দিয়ে মারধরের অভিযোগে দুদকের সাবেক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা করেন। এরপর বাড়ির সামনে থেকে পুলিশ সদস্যদের দ্বারা হেনস্তার স্বীকার হন সাবেক দুদক কর্মকর্তা শহিদুল্লাহ। পরে পুলিশ হেফাজতেই তিনি মারা যান। এরপর ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

জানা যায়, আদালতের বেঞ্চ সহকারীর বিরুদ্ধে সমন গোপন করে ওয়ারেন্ট ইস্যুর অভিযোগ আসে। পরে গত ৮ অক্টোবর সেই বেঞ্চ সহকারীকে ষষ্ঠ থেকে চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশকার হিসেবে বদলি করা হয়। ৯ অক্টোবর তাকে চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী থেকেও সরিয়ে নেজারত শাখার ক্যাশিয়ার পদে বদলি করা হয়। মামলা তদন্তের আদেশ দেওয়া হয় পিবিআইকে। গত ১৬ অক্টোবর দুদক কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করেন মামলার বাদী রনি আক্তার তানিয়া। এস এম আসাদুজ্জামান, মো. লিটন ও মো. জসিমের প্ররোচনায় এ মিথ্যা মামলা দায়ের করেন বলে আদালতে আবেদন জানিয়ে জবানবন্দি দেন মামলার বাদী তানিয়া। মামলা প্রত্যাহারের দরখাস্তের বিষয়ে সোমবার আদেশের দিন ধার্য ছিল। আদালত মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন এবং একইসঙ্গে মিথ্যা মামলা দায়ের করায় এ মামলার বাদীসহ এস এম আসাদুজ্জামান, মো. লিটন ও মো. জসিমের বিরুদ্ধে আদালতের বিচারক মো. অলিউল্লাহ বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন। পরে মামলাটি আমলে নিয়ে আদালত বিষয়টি তদন্ত করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X