ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৫:১৫ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

ঈশ্বরগঞ্জ পৌর শহরে জাপার অফিস ভাঙচুর করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে জাপার অফিস ভাঙচুর করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাঞ্চন আহমেদ, ময়মনসিংহ মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ প্রমুখ। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। জাতীয় পার্টির অফিসের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X