চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু টানেলে কার রেসিং; ৭ চালককে খুঁজছে পুলিশ

বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে রেসিংয়ে প্রাইভেটকার। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে রেসিংয়ে প্রাইভেটকার। ছবি : সংগৃহীত

উদ্বোধনের একদিন পরেই বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে কার রেসিংয়ের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রাইভেটকারের সাত চালককে খুঁজছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের পুলিশ উপকমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

এর আগে বুধবার (১ নভেম্বর) রাতে সিএমপির কর্ণফুলী থানায় সাতটি কার চিহ্নিত করে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারী ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। মূলত গত ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দিন রাতেই বেপরোয়া গতিতে কার রেসিংয়ের ঘটনা ঘটে।

বন্দর জোনের ডিসি শাকিলা সোলতানা কালবেলাকে বলেন, বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া গতিতে কার রেসিংয়ের ঘটনায় একটি অভিযোগ দিয়েছিল টানেল কর্তৃপক্ষ। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে মামলা দায়ের হয়েছে। গাড়িগুলোর নম্বর প্লেট দেখে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের হয়। সেই গাড়ির চালক কারা ছিলেন, সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

টানেল কর্তৃপক্ষ জানিয়েছে, টানেলে মোটরযানের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়। এ বিষয়ে টানেলের প্রবেশমুখসহ বিভিন্ন অংশে ‘গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার’ নির্দেশনাযুক্ত সাইনবোর্ড সাঁটানো হয়। কিন্তু গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে টোল দিয়ে টানেলে প্রবেশের পর ১০ থেকে ১১টি গাড়ি সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করে এবং গাড়িগুলো বিপদজনকভাবে রেসিংয়ে মেতে ওঠে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১০

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১১

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৩

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৪

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৫

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৬

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৭

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৮

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৯

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X