রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ার মাদক সম্রাট শামীমের আস্তানায় র‍্যাবের অভিযান

রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট এ্যালেন শামীমের আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট এ্যালেন শামীমের আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরফে এ্যালেন শামীমের (৩৫) আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকানিয়া ছিড়াটিলা গ্রামে ওই অভিযান চালানো হয়।

অভিযানে ৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, সিসিটিভি ক্যামরাসহ আস্তানা নিয়ন্ত্রণের বিভিন্ন ডিভাইস উদ্ধার হয়েছে। তবে এ্যালেন শামীম পালিয়ে গেলেও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

তারা হলেন, উপজেলার দক্ষিণ কোদালা এলাকার আবদুল হামিদের ছেলে ওমর ফারুক (২২), রাউজানের নোয়াপাড়া এলাকার ইউসুফ আলী চৌকিদার বাড়ির মোহাম্মদ মফিজের ছেলে মোহাম্মদ আরিফ (২২) ও নোয়াখালী এলাকার মোহাম্মদ আলী প্রকাশ মুন্সির ছেলে মোহাম্মদ সাকিল (২১)। পলাতক শামীম পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।

সরেজমিনে পারুয়ার ইউনিয়নের গহিন জঙ্গলে দেখা যায়, র‍্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালাচ্ছে। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে র‍্যাব পৌঁছার আগেই পাহাড়ি পথে পালিয়ে যায় শামীম। এক পর্যায়ে ছিড়াপাহাড় নামক একটি পাহাড় থেকে লোহার দুটি বক্সের ভেতর দুটি ট্রাঙ্ক পাওয়া যায়। বক্সের লকার ভাঙতেই ভেতরে পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক। যেখানে আনুমানিক ২০ কেজি গাজা, ৪০ বোতল ফেনসিডিল, বিপুল ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া যায়। এসময় শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩টি দেশীয় শর্ট গান পাওয়া যায়। সড়কের বিভিন্ন বাঁকে বাঁকে অত্যাধুনিক ভয়েস রেকর্ডার সিসিটিভি ক্যামরা লাগানো ছিল। এ ছাড়া আস্তানার ভেতর শামীমের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের প্রমাণ সংগ্রহ করে র‍্যাব। শামীমকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট তৌকির। তবে অভিযানে জব্দ করা হয়েছে জানতে চাইলে তিনি সংবাদ সম্মেলনের সাহায্যে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সে। তার এই কাজ চালিয়ে নিতে থানার কতিপয় পুলিশ কর্মকর্তা এবং সরকার দলীয় বেশকিছু নেতাকে ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে। উপজেলা যুবলীগের এক নেতার ওপর প্রকাশ্যে হামলা চালানোর পর থেকে প্রথম আলোচনায় আসে সে। এরপর পোমরা ইউনিয়নের গোচরা বাজারে কাপ্তাই সড়কে ব্যারিকেড দিয়ে দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কয়েক দিনের মধ্যেই মাদক মামলায় গ্রেপ্তার হয় শামীম। সম্প্রতি জেল থেকে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবার চালিয়ে যাচ্ছিল শীর্ষ সন্ত্রাসী শামীম। তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ ঘাটচেক কেন্দ্রিক এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়। যার হেডকোয়ার্টার হিসেবে সে পারুয়া ইউনিয়নের কোকানিয়া পাহাড়ি জনপদকেই বেছে নিয়েছে শামীম। আস্তানায় স্থাপিত অত্যাধুনিক সিসিটিভির সাহায্যে নিয়ন্ত্রণ করা হতো আস্তানার মাদকের কারবার।

এই ব্যাপারে কোকানিয়া এলাকার কৃষক নুরুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় কৃষি কাজ করত। তবে শামীম আস্তানা স্থাপনের পর থেকেই তাকে সেখানে যেতে বাধা দিত। এরপরও নিজ কৃষি ক্ষেতে যাওয়ার সময় শামীমের লোকজন একসময় তাকে ব্যাপক মারধর করে। এমনকি মারধরের একপর্যায়ে কৃষক নুরুল ইসলামকে স্থানীয় একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে তিনি জানান।

কথা হয় স্থানীয় কৃষক আব্দুল মান্নান, মো. ইব্রাহিম ও মোহাম্মদ জাফরের সাথে। তারাও জানান, শামীম ঘাটচেকে বসে সিসিটিভির সাহায্যে কোকানিয়া এলাকার আস্তানা নিয়ন্ত্রণ করত। দিনদুপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করত। গভীর রাত পর্যন্তও চলে মাদকের কারবার। দ্রুতগামী মোটরবাইক নিয়ে চলার সময় অনেক মুরগিও সে মেরে ফেলেছে। এমনকি স্থানীয়দের পুকুরের মাছ, বিলের ধান সে নিয়ে নিত। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে মৌখিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে তারা জানান।

এদিকে র‍্যাবের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X