মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণার প্রতিবাদে গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

মিরসরাইয়ে নির্বাচনের তপশিল ঘোষণার পরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টা নাগাদ উপজেলার সদর ইউনিয়নের সুফিয়া রোড় বিসিক এলাকায় গাছ ফেলে ব্যারিকেড দেয় তারা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

এদিকে খবর পেয়ে পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পাই মহাসড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়ে বিএনপি মিছিল করছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। যাওয়ার আগে বিএনপির লোকজন পালিয়ে যায়। এরপর সবাই মিলে প্রায় ৩০ মিনিটের মধ্যে সড়ক থেকে গাছ সরিয়ে ফেলা হয়েছে।

মিরসরাই থানার ওসি (ওসি) মো. কবির হোসেন বলেন, বুধবার মধ্যরাতে মহাসড়কের সুফিয়ার রোড় এলাকায় একটি গাছ মহাসড়কে ফেলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে দ্রুত গাছ সরিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X