চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ পরিচয়ে পুলিশের সঙ্গেই প্রতারণা, গ্রেপ্তার ১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে প্রতারণা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক প্রতারক। তার নাম মো. সাগর ওরফে রিমন (২৩)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ও সিম।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে নওগাঁ জেলার মান্দা থানা ও রাজশাহী জেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তার সাগর নওগাঁ জেলার মান্দা থানার বাংড়া এলাকার মো. হাসানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন। কালবেলাকে তিনি বলেন, পুলিশ কর্মকর্তা পরিচয়ে পুলিশের সঙ্গেই প্রতারণার চেষ্টা করে সাগর। সে নিজেকে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেয়। এর আগেও বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে সে। প্রতারণার মাধ্যমে দাবিকৃত অর্থ লেনদেন করে বিভিন্ন বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে। জিজ্ঞাসাবাদে তার অভিনব প্রতারণার বিষয়গুলো স্বীকার করেছে সাগর।

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিট মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার সাগর প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সাগরের বিরুদ্ধে ডিএমপি, রাজশাহী, পাবনা ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য, জালিয়াতি ও প্রতারণা পাঁচটি মামলা তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X