রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

লোকালয়ে বন্যহাতির পাল, আহত ২

বন্যহাতির একটি পাল লোকালয়ে চলে এসেছে। ছবি : কালবেলা
বন্যহাতির একটি পাল লোকালয়ে চলে এসেছে। ছবি : কালবেলা

কক্সবাজারের রামুতে বন্যহাতির একটি পাল লোকালয়ে চলে এসেছে। এরইমধ্যে হাতির আক্রমণে আহত হয়েছেন দুজন। আহতদের মধ্যে একজন পুরুষ অপরজন নারী। ঘটনাস্থলে উৎসুক জনতাকে সরিয়ে হাতির পালকে বনে ফেরাতে কাজ করছেন বনবিভাগ, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ প্রশাসনের লোকজন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা পশ্চিম গনিয়াকাটা এলাকায় ৬ সদস্যের একটি বন‍্য হাতির পাল লোকালয়ে চলে আসে। তাদের মধ্যে দুটি বাচ্চা হাতিও রয়েছে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. ফোরকান জানান, ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যেতেই হাতির পালের আক্রমণে ওই এলাকার মোহাম্মদ উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) ও লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ জুনাইদ (২০) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

এদিকে হাতির পাল দেখতে স্থানীয় হাজারো উৎসুক জনতা ভিড় করে। ওই ভিড়ের মধ্যে পড়ে অপর এক বৃদ্ধ গুরতর আহত হয়েছে বলেও জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, থানার ওসি আবু তাহের দেওয়ান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, বাঁকখালী বিট কর্মকর্তা, ৩০ বিজিবি ব্যাটালিয়ন ও র‍্যাব-১৫ এর সদস্যরা।

ওসি আবু তাহের দেওয়ান বলেন, হাতির পাল দেখার জন্য প্রচুর লোকসমাগম হয়েছে, তাদের সরানো কঠিন হয়ে পড়েছে। আমরা ইতোমধ্যে মাইকিং করেছি। মানুষকে সরিয়ে দিয়ে হাতিগুলোকে তাদের নির্দিষ্ট স্থানে চলে যেতে সহায়তা করছি।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, হাতির পালটি লোকালয়ে আসলে উৎসুক মানুষের সমাগম হওয়াতে হাতিগুলো খুব ভীতু হয়ে পড়েছে। তাদের নিরাপদে পৌঁছে দিতে বিজিবি, র‍্যাব, পুলিশ ও বনবিভাগের লোকজন কাজ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X