আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনতাই

আহত গরু ব্যবসায়ী ফজলুল কাদের। ছবি : কালবেলা
আহত গরু ব্যবসায়ী ফজলুল কাদের। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ফজল কাদের উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত গুরা মিয়ার পুত্র।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহানুর রহমান সোহাগ ও থানার ওসি সোহেল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ফজলুল কাদের বলেন, তৈলারদ্বীপ এলাকায় আমার গরুর ফার্ম রয়েছে। সিরাজগঞ্জ থেকে গরু আনতে ১৫ লাখ টাকা পাঠানোর জন্য সকালে ব্যাংকে যাওয়ার জন্য সরকার হাট থেকে একটি সিএনজিতে ওঠি। ওই সিএনজিতে আগে থেকেই দুজন লোক বসা ছিল। পিএবি সড়কের রাস্তার মাথার গ্যাস পাম্পের কাছে আসার পর গাড়িতে থাকা ব্যক্তিরা আমাকে ছুরি মেরে রক্তাক্ত করে ১৫ লাখ টাকা ও ব্যাংকের চেক বই ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, টাকা ছিনতাইয়ের খবর শুনে সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের আটকসহ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X