চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চারের আহ্বান রাণা দাশগুপ্তের

মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত : ছবি : কালবেলা
মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত : ছবি : কালবেলা

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়ানজি পুকুর পাড়স্থ বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি। এ সময় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

সাক্ষাতে রাণা দাশগুপ্ত বলেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। চট্টগ্রাম-৯ আসনের জনগণকে ভাগ্যবান বলতে হবে, তারা একজন অসাম্প্রদায়িক, মেধাবী, তরুণ এমপি পেয়েছেন। আগামীতেও যোগ্য প্রার্থীকে মনোনীত করতে জণগণ ভুল করবে না। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ভবিষ্যতেও ব্যারিস্টার নওফেলকে সোচ্চার থাকতে অনুরোধ জানান।

এ সময় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৯ আসনের উন্নয়নে রাণা দাশগুপ্তের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, চট্টগ্রামসহ সারা দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে। আগামীতেও তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X