চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে গুদাম থেকে টিসিবির বিপুল পণ্য জব্দ, গ্রেপ্তার ৭

টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দসহ গ্রেপ্তার সাত। ছবি : কালবেলা
টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দসহ গ্রেপ্তার সাত। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি গুদাম থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমাণের পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও থানার উত্তর মোহরা এজাহার শাহ মাজার সংলগ্ন মোহরা কোম্পানির বাড়ির রাস্তার পাশে গুদামে অভিযান চালিয়ে টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গুদামের মালিকের নাম মো. দেলোয়ার হোসেন (৩২) ও মো. মনির (৩২)। দেলোয়ারের বাড়ি নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরার কাজীর হাটের কাজী বাড়ি এলাকায়। বাবার নাম মৃত হাফিজুর রহমান। অপরদিকে, মো. মনিরের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার ৯ নম্বর ওয়ার্ডের হাফিজ সওদাগরের বাড়িতে। বাবার নাম মো. হানিফ।

গ্রেপ্তার বাকি পাঁচজন হলো- নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির কালবেলাকে বলেন, টিসিবির ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল ও ৬ হাজার ৩৫০ কেজি মসুরের ডাল ও বিক্রয়লব্ধ ১ লাখ ৮৪ হাজার টাকাসহ টিসিবির অন্যান্য পণ্য জব্দ করে আমরা থানায় নিয়ে এসেছি। এসব টিসিবির পণ্য কালোবাজারির মাধ্যমে সংগ্রহ ও বিক্রির জন্য মজুত রাখার দায়ে গুদাম মালিকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার (১৮ ডিসেম্বর) মামলা দায়ের করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X