চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ‘গো ভোট’ র‍্যালি করেছে ইআরডিএফবি

চট্টগ্রামে শিক্ষা গবেষণা ও উন্নয়ন ফোরাম বাংলাদেশের গো ভোট র‍্যালি। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে শিক্ষা গবেষণা ও উন্নয়ন ফোরাম বাংলাদেশের গো ভোট র‍্যালি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ‘গো ভোট’ র‍্যালি করেছে শিক্ষা গবেষণা ও উন্নয়ন ফোরাম বাংলাদেশ (ইআরডিএফবি)। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উৎসব পালনের আহ্বান জানিয়ে এ র‍্যালির আয়োজন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. এ এস এম লুৎফুল আহসান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিতে সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমাদের ছেলেমেয়েরা এখন অনেক সচেতন। তারা জানে এ দেশ কাদের হাতে বেশি নিরাপদ। আগামী নির্বাচনে ব্যালট পেপারে তাদের সেটি প্রমাণ করতে ভোটে অংশগ্রহণ করতে হবে। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, আমাদের তরুণ মেধাবী শিক্ষার্থীরা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছিল। আমার বিশ্বাস তারা একইভাবে এই বিজয়ের মাসে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উৎসব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। তারা বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস মোকাবিলা করার পাশাপাশি সব দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে এবং গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। র‍্যালিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিমসহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যাল‍য় ও কলেজের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সফল করার অঙ্গীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X