রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে আ.লীগের ৩ কর্মীকে অপহরণের অভিযোগ

রাঙামাটির ম্যাপ।
রাঙামাটির ম্যাপ।

রাঙামাটির কাউখালী উপজেলায় আওয়ামী লীগের তিন কর্মীকে অপহরণের অভিযোগ ওঠেছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে তিনজনকে অপহরণ করা হয় বলে দাবি করছে দলটি।

অপহৃতরা হল- চাখিয়াই মং মারমা(২২), বাদো মারমা (৩০) ও চিংথোয়াই প্রু মারমা(২৫)। তারা সকলেই কলমপতি ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামলী লীগের কর্মী।

স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকটি দিন ধরেই আঞ্চলিক দল ইউপিডিএফের পক্ষ থেকে তিন আওয়ামী লীগ কর্মীকে নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনজনই দলের পক্ষে কাজ করায় এ ঘটনা ঘটেছে।

কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কলমপতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ক্যজাই মারমা জানান, ইউপিডিএফ অধ্যুষিত এলাকা থেকে আমাদের তিন কর্মীকে অপহরণ করা হয়েছে। আমরা ধারণা করছি এ ঘটনার সঙ্গে ইউপিডিএফ জড়িত। অপহৃতদের উদ্ধারের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর জানান, অপহরণের বিষয়টি শুনেছি, তবে কেউ কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেনি।

এদিকে অপহরণের অভিযোগের তীর ইউপিডিএফের দিকে থাকলেও সংগঠনটি ঘটনার কথা অস্বীকার করেছে। ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা বলেন, এই ঘটনার সঙ্গে ইউপিডিএফ সম্পৃক্ত নয়। পার্বত্য চট্টগ্রামের মানুষ যে নির্বাচনের ভোট বর্জন করেছে; সেটিকে ঢাকতে ইউপিডিএফের বিরুদ্ধে নাটক সাজানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১০

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১১

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১২

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৩

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৪

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৫

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৬

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৯

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

২০
X