মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই

প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। ছবি : কালবেলা
প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। ছবি : কালবেলা

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে নগদ দেড়লাখ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- ওই বাড়ির আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক, শফিউল আলম ও নাছির উদ্দিন। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

এ ছাড়াও উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের এয়ার আলী হাজি বাড়িতে সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর হোসেন জানান, মঙ্গলবার সকালে আমার ওয়ার্ডের জমাদার গ্রামে সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ৫টি বসতঘর পুড়ে মাটিতে মিশে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভভ হয়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি কালবেলাকে বলেন, ইছাখালী এলাকায় আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল অনেক ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে। তারপরও আমরা গিয়ে ওই বাড়ির আরও অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন। এ ছাড়াও সোমবার দিবাগত রাতে ওয়াহেদপুর ইউনিয়নের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেমন ক্ষতি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X