সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় নিহত ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় অপরজন গাছ থেকে পড়ে নিহত হয়। নিহতারা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নিহালপুর গ্রামের হারুন মোল্লার ছেলে শাহীন মোল্লা (৩২) ও সৈয়দপুর ইউনিয়নের বাকখালি গ্রামের কেনু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক শাহীন মোল্লা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের বাকখালি গ্রামের মো. নজরুল ইসলাম সকাল ৭টার দিকে গাছ কাটার জন্য উঠলে অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী নজরুল ইসলামের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডাক্তার নুরু উদ্দিন রাশেদ বলেন, পৃথক দুর্ঘটনায় নিহত দুজনেই স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসার আগেই মারা যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শাহীন মোল্লা সামনের একটি গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে তার ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে সে গুরুতর আহত হয় পরে স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের জন্য আবেদনের প্রেক্ষিতে পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X