চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে ভর্তি পরীক্ষায় রেকর্ড পরিমাণ আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনার্স প্রথম বর্ষ (২৩-২৪) শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী। এ পর্যন্ত আবেদন করেছেন ২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী।

এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১২টায় আবেদন প্রক্রিয়া শেষ হয়। এ পর্যন্ত টাকা জমা দিয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮০৫ জন শিক্ষার্থী।

এর আগে, গত ৪ জানুয়ারি থেকে শুরু হয় ভর্তি পরীক্ষার আবেদন। এ ছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদনপত্র সংশোধনের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। এই ইউনিটে এখন পর্যন্ত ১ লাখ এক হাজার ৬৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ‘বি’ ইউনিটে ৬৮ হাজার ৩৯৬, ‘বি’-১ উপ-ইউনিটে ২ হাজার ৭৬৩, ‘সি’তে ১৮ হাজার ৭৯৫, ‘ডি’ ইউনিটে ৫৯ হাজার ৯০৬ এবং ‘ডি’-১ উপ- ইউনিটে ৩ হাজার ১৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সিলেবাসে কিছুটা পরিবর্তন হয়েছে। ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) অংশে ৩০ নম্বর থাকবে। এ ছাড়াও এবার সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষা দেবেন এই ইউনিটে। এতে করে শিক্ষার্থীরা দক্ষতার সাথে নিজেদের যাচাই করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে সুযোগ রাখা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে সর্বোচ্চ ২০ নম্বর যোগ হবে। তবে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে কাটা পড়বে ৫ নম্বর। এবার ফি বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষায়ও থাকছে সেকেন্ড টাইম। যারা ২০২০ সালের মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২২ সালের উচ্চমাধ্যমিক, আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই কেবল আবেদন করতে পারবেন ৷ সেকেন্ড টাইম শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

আগামী ২ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X