চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আগে চুরি করতাম স্যার, এখন ভালো হয়ে গেছি’

চোরের দেওয়া তথ্যের ভিত্তিতেই দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। ছবি : কালবেলা
চোরের দেওয়া তথ্যের ভিত্তিতেই দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। ছবি : কালবেলা

কথায় আছে চোরের দশ দিন গৃহস্তের একদিন। এবার ঠিক তেমনটাই যেন ঘটল চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায়।

আন্তঃজেলা চোর চক্রের সদস্য গোলামুর রহমানকে (মনা) গ্রেপ্তারের পর ভয়ে সে পুলিশের উদ্দেশে বলে, ‘আগে চুরি করতাম স্যার, এখন ভালো হয়ে গেছি’।

তবে এর পরপরই তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে মনাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির। এর আগে মঙ্গলবার রাতে তাকে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের চকাবাজার, চান্দগাঁও থানায় মনার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা ও চুরির মামলা রয়েছে। তাছাড়া ঢাকার যাত্রাবাড়ী থানায় রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা। মনার বাড়ি নোয়াখালী হলেও তিনি থাকতেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকায়। মোবাইল, মোটরসাইকেল চুরিসহ নানা অপকর্মের সাথে জড়িত সে।

চান্দগাঁও থানার এসআই আব্দুল মোনাফ কালবেলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা মনাকে গ্রেপ্তার করি। ধরা পড়ার পর মনা আমাদের বলেছিল সে এখন ভালো হয়ে গেছে।

কিন্তু তার দেওয়া তথ্যের ভিত্তিতেই দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X