সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। ছবি : কালবেলা

নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌর সদরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেলে পৌর সদরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।

এ সময় এস আই মোহাম্মদ মফিজুল ইসলামসহ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। অভিযানে ৮ মামলায় মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যমূল্যের তালিকা থেকেও বেশি দামে পণ্য বিক্রি করায় মাসুদের স্টোরকে পাঁচ হাজার টাকা, গরুর মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় সেলিম মাংস বিতানকে ৫ হাজার টাকা ও মেসার্স ইকবাল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় পাঁচ চালককে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X