সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নিহত বাসচালকের নাম নুরের নবী শিমুল (৩০)। সে ফেনী জেলার সোনাগাজী উপজেলার ছাড়া ইটকান্দি গ্রামের নুরুল হকের ছেলে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামমুখী একটি চলন্ত ট্রাকের পেছনে আরেকটি চলন্ত যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আহত হন আরও সাতজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরে মহাসড়কের যান চলাচল ধীরগতি ছিল। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে চলে এসে যান চলাচল স্বাভাবিক করে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করি। তার মধ্যে একজন চালক আরেকজন বাসের যাত্রী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, চলন্ত একটি ট্রাকের পেছনে আরেকটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত হয় অন্তত সাতজন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক আছে। দুর্ঘটনার পরে কিছুক্ষণ গাড়ি চলাচল ধীরগতি থাকলেও পরে স্বাভাবিক হয়ে যায়। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X