মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০২:২৫ এএম
অনলাইন সংস্করণ

যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী  

শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন চিত্র নায়িকা শবনম বুবলী। ছবি : কালবেলা
শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন চিত্র নায়িকা শবনম বুবলী। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে উদ্বোধন করা হয়েছে যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ শোরুম ‘হক ইলেকট্রনিকস’। শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার নজির আহমেদ মার্কেটের শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিকস এন্ড অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়িকা শবনম বুবলী।

শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিত্র নায়িকা শবনম বুবলী বলেন, যমুনা গ্রুপের যাত্রা শুরু আজ থেকে ৫০ বছর আগে। নিশ্চয় প্রোডাক্টের গুণগতমান ঠিক আছে বলেই সেটি সম্ভব হয়েছে। যমুনা ইলেকট্রনিকসের পণ্য বিদ্যুৎ সাশ্রয়ী। আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক, দেশের পণ্য দেশেই থাকুক। যমুনার ৪১টি কোম্পানি বিভিন্ন খাতে কাজ করছে।

এ সময় ডিলার হক ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী ইকরামুল হক ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ যমুনা ইলেকট্রনিকসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে চালু হওয়া শোরুমে উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। শোরুমে যমুনা ইলেকট্রনিকস উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক আয়রন, ফ্যানসহ সব পণ্য পাওয়া যাচ্ছে।

এরপর নগরীর হোটেল পেনিন্সুলায় যমুনা ইলেকট্রনিকস অটোমোবাইলসের উদ্যোগে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী পার্টনারদের নিয়ে এক প্রাণবন্ত ‘বিজনেস মিট’র আয়োজন করা হয়। এতে চট্টগ্রামে প্রতিষ্ঠানটির অটোমোবাইলসের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সেখানে জাঁকজমকের মাধ্যমে উদ্বোধন করা হয় হক ইলেকট্রনিকসের আরও ১২টি শোরুম। এসব শোরুম চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থিত। চিত্রনায়িকা শবনম বুবলী ফিতা কেটে এসব শোরুমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ। এ ছাড়া যমুনা ইলেকট্রনিকসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X