চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ
পর্যটক এক্সপ্রেস

দেরিতে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে যাত্রীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রামে পৌঁছায় তিন ঘণ্টা দেরিতে। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন কক্সবাজারগামী শতাধিক যাত্রী। গরমে অতিষ্ঠ হয়ে বেশিরভাগ যাত্রীকে বারবার পানির দোকানে ভিড় করতে দেখা গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল ৬টা ১০ মিনিটে ছাড়ে টেনট্রি। কিন্তু শনিবার ঢাকা থেকেই ট্রেনটি ছাড়েগ প্রায় দেড় ঘণ্টা দেরিতে।

চট্টগ্রাম রেলস্টেশনে বেলা দুইটায় কথা হয় ইরফান উল্লাহ নামে এক পর্যটকের সঙ্গে। তিনি বলেন, কক্সবাজার যাওয়ার জন্য বেলা ১১টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম রেলস্টেশনে আসি। এই ট্রেন কক্সবাজারের উদ্দেশ্য ছাড়ার কথা ছিল ১১টা ৪০ মিনিটে। কিন্তু ট্রেন এখনও আসেনি।

একই কথা জানান চকরিয়ার কামরুল হাসান। তিনি বলেন, ট্রেনটি ছাড়ে আড়াইটার পর। গরমের মধ্যে তিন ঘণ্টার বেশি সময় ধরে বসে ছিলাম। ট্রেনটি এসেছে দেরিতে, ছেড়েছেও দেরিতে।

শুধু কামরুল হাসান কিংবা ইরফান উল্লাহ নন, তাদের মতো আরও এক শ’ কক্সবাজারগামী যাত্রীকে তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। মোহাম্মদ ইউনুস নামের এক যাত্রী বলেন, ঢাকা থেকে দেরিতে ছাড়ার বিষয়টি জেনে তিনি বেলা দেড়টার দিকে স্টেশনে এসেছেন। তা-ও অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানোর কথা বেলা ১১টা ২০ মিনিটে। চট্টগ্রাম থেকে ছাড়ার কথা বেলা ১১টা ৪০ মিনিটে। কিন্তু ট্রেনটি চট্টগ্রামে প্রবেশ করেছে বেলা ২টা ৩৫ মিনিটে। এরপর বেলা ২টা ৫৫ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X