চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সিএনজিতে ধর্ষণের অভিযোগ, অতঃপর...

অভিযুক্ত মো. সাগর ও মো. আক্তার। ছবি : কালবেলা
অভিযুক্ত মো. সাগর ও মো. আক্তার। ছবি : কালবেলা

চট্টগ্রামের আকমল আলী পকেটগেট এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিএনজিচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (৪ মে) ডবলমুরিং থানায় ওই তরুণী ধর্ষণের অভিযোগ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার সিএনজি গ্যারেজের মেকানিক মো. সাগর (১৯)। তিনি মিস্ত্রিপাড়া এলাকায় থাকেন। অপরজন ভোলার সিএনজিচালক মো. আক্তার (৩০)। তিনি বন্দরটিলা এলাকায় থাকেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী পেশায় একজন পোশাক শ্রমিক। গত ৩ মে সন্ধ্যায় কারখানা থেকে বের হওয়ার পর বেড়াতে নেওয়ার কথা বলে গ্যারেজ মেকানিক সাগর সিএনজিতে তুলে নেয়। চালক ছিলেন আক্তার। তরুণীর অভিযোগ, ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় সন্ধ্যা ৭টার দিকে নির্জন রাস্তায় গিয়ে সিএনজিতেই সাগর ও আক্তার পালাক্রমে ধর্ষণ করে। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই সিএনজিতে করেই তাকে মিস্ত্রিপাড়ার বাসায় নামিয়ে দেয়।

পুলিশ অভিযান চালালে পুলিশি তৎপরতা বুঝতে পেরে সিএনজিটি মিস্ত্রীপাড়া লাল মসজিদের পাশে রেখে পালিয়ে যায় আসামিরা। সিএনজি উদ্ধার করে পুলিশ। এরপর আসামি সাগরকে রোববার রাতে ডবলমুরিং এলাকা থেকে আটক করা হয়। কিন্তু সিএনজি চালক মো. আক্তার পালিয়ে যান। গোপন খবরে জানা যায়, নিজ জেলা ভোলায় পালিয়ে যাওয়ার জন্য হালিশহর থানার বড়পোল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন তিনি। ভোলা যাওয়ার আগেই সোমবার (৬ মে) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তরুণীর সঙ্গে একই এলাকার গ্যারেজ মেকানিক সাগরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই গ্যারেজে নিয়মিত সিএনজি রাখার সুবাদে সাগরের সঙ্গে আগে থেকেই আক্তারের ভালো সম্পর্ক তৈরি হয়। দুজন পরিকল্পনা করেই তরুণীকে বেড়ানোর ছলে নিয়ে ধর্ষণ করে।

ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী কালবেলাকে বলেন, গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X