গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশ নেওয়ার কথা বলে প্রতারণা

অভিযুক্ত মাজেদুজ্জামান রনি। ছবি : কালবেলা
অভিযুক্ত মাজেদুজ্জামান রনি। ছবি : কালবেলা

বিদেশ নেওয়ার কথা বলে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রাজবাড়ীর গোয়ালন্দে মাজেদুজ্জামান রনির বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে মো. মাজেদুজ্জামান রনি (৩৪), মো. মানিক (৩৮) ও মেয়ে মোছা. মাহমুদা খাতুন (২৫)।

অভিযোগকারী শাকিল আহমেদ জানান, মাজেদুজ্জামান রনি এস্তনিয়া প্রবাসী। তার সঙ্গে আমার মাঝে মধ্যেই মোবাইল ফোনে কথা হতো। তিনি আমাকে বৈধ ভিসায় ৪ মাসের মধ্যে সার্ভিয়ায় নেওয়ার কথা বললে তার সঙ্গে আমার ৮ লাখ টাকা চুক্তি হয়। এ ছাড়াও বিদেশে যাওয়ার বিষয়ে রনির বোন মাহমুদা খাতুন ও ভাই মানিকের সঙ্গেও আমার কথা হয়। ওই চুক্তি অনুযায়ী, আমি রনির বোনের উপজেলা কমপ্লেক্স শাখার অ্যাকাউন্ট নম্বরে ১ লাখ ৬০ হাজার টাকা ও তার ভাইয়ের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাই। ওই টাকা নেওয়ার পরে ৪ মাস অতিবাহিত হলেও তারা আমাকে আজকাল বলে ঘোরাচ্ছে। তারা আমার সঙ্গে প্রতারণামূলকভাবে বিদেশে না নিয়ে টাকা আত্মসাৎ করেছে।

অভিযোগকারী জাকির হোসেন জানান, মাজেদুজ্জামান রনির সঙ্গে আমার মোবাইল ফোনে কথাবার্তা হতো। একপর্যায়ে রনি আমাকে বৈধ ভিসায় ৪ মাসের মধ্যে সার্ভিয়ায় নেওয়ার কথা বললে তার সঙ্গে ৮ লাখ টাকা চুক্তি হয়। এ ছাড়াও বিদেশে যাওয়ার বিষয়ে রনির বোন মাহমুদা খাতুন ও ভাই মানিকের সঙ্গেও আমার কথা হয়। ওই চুক্তি অনুযায়ী, আমি রনির বোনের সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার অ্যাকাউন্ট নম্বরে ৯০ হাজার টাকা প্রদান করি। ওই টাকা নেওয়ার পরে তারা আমাকে আজকাল বলে ঘোরাচ্ছে। একপর্যায়ে তাদের কাছে টাকা ফেরত চাইলেও তারা আমার টাকা ফেরত দেই নাই। বর্তমানে আমি তাদের ফোন করলে তারা ফোন রিসিভ করে না। তারা প্রতারণামূলকভাবে আমার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে না নিয়ে আমার টাকা আত্মসাৎ করেছে।

অভিযুক্ত মানিকের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। মাহমুদা খাতুনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

গোয়ালন্দঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, অভিযোগের তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X