মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাসের ধাক্কায় হাফেজ মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মো. শহিদ নামে ব্যাটারিচালিত অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় চট্টগ্রামমুখী জোনাকি পরিবহনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত হাফেজ মো. সাইফুল ইসলাম সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী গ্রামের মো. নুর আহমদের ছেলে। তিনি খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের চৌধুরী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। আহত শহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জোনাকি পরিবহন নামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থাকা হাফেজ মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। অটোরিকশা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে বাসের ধাক্কায় নিহত সাইফুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। নিহতের পরিবার থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X