হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অনাথ শিশুদের স্কুলের উদ্বোধনীতে শিক্ষামন্ত্রী

বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী ফলক ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : কালবেলা
বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী ফলক ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : কালবেলা

হাটহাজারী উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের নন্দীরহাট নেহালপুর বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন ও স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন তিনি।

এ সময় পাঠ্যপুস্তকের লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, কারিগরি শিক্ষা, জাপানিজ ভাষাসহ বিভিন্ন ভাষা শেখানো এবং তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এই শিক্ষা দেওয়ার জন্য যা যা দরকার, তা শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যবস্থা করে দেওয়া হবে। যাতে এই অনাথ শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠন করার ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এই প্রতিযোগিতার বিশ্ববাজারে তারা যেন পিছিয়ে না পড়ে।

প্রায় ২০ মিনিটের বক্তব্যে অনাথ শিক্ষার্থীরা যেন সুন্দর করে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থা করার জন্য মহারাজের প্রতি অনুরোধ জানান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অতি শিগগিরই এই শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন বলেও কথা দেন তিনি।

বাসুদেব অনাথ আশ্রমের মহারাজ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ লাল সূত্রধর, হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম, উক্ত স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ, শ্যামল কান্তি দে ও মো. মিজানুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X