চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আগামীকাল ঈদ

সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ। ছবি : কালবেলা
সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ। ছবি : কালবেলা

চট্টগ্রামের ৬০ গ্রামের বাসিন্দা ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন আগামীকাল রোববার (১৬ জুন)। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুটি ধর্মীয় উৎসব উদযাপন করেন দক্ষিণ জেলার বাসিন্দারা। তারা সাতকানিয়ার মির্জাখীল দরবার ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবারের অনুসারী।

জানা গেছে, সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান ২০০ বছর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করার নিয়ম প্রবর্তন করেন। সেই থেকে এ নিয়ম মেনে আসছেন তার ভক্ত ও অনুসারীরা।

চন্দনাইশ জাঁহাগিরিয়া দরবারের পীর শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী দরবারের ঈদের জামাত পরিচালনা করবেন। তিনি বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরিফ তথা আরব বিশ্বে চাঁদ দেখার সঙ্গে মিল রেখে সুফি সাধক মোখলেসুর রহমানের দেখানো পথ অনুসরণ করে রোজা ও দুই ঈদের নামাজ আদায় করে আসছি।

রোববার জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের সৈয়্যদ মো. আলীর ইমামতিতে প্রথম জামাত সকাল ৮টায় এবং দরবারের শাহজাদা মাওলানা মো. মনজুর আলীর ইমামতিতে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে সাতকানিয়া দরবার শরীফের সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আবদুল হামিদ শাহ’র জাহাঁগিরী (নুরুল আরেফিন) ইমামতিতে মির্জাখীল দরবার শরীফে সকাল সাড়ে ৯টায় এবং সৈয়্যদ ড. মাওলানা মকছুদুর রহমান জাহাঁগিরী ইমামতিতে সকাল ৯টায় একই দরবারে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X