কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরা ইউনিভার্সিটিতে উদযাপিত হলো দ্বিতীয় ‘ইইই’ অ্যালামনাই রিইউনিয়ন

উত্তরা ইউনিভার্সিটির দ্বিতীয় ‘ইইই’ অ্যালামনাই রিইউনিয়ন।  ছবি : সৌজন্য
উত্তরা ইউনিভার্সিটির দ্বিতীয় ‘ইইই’ অ্যালামনাই রিইউনিয়ন। ছবি : সৌজন্য

উত্তরা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থীদের অনুষ্ঠিত হয়ে গেল ২য় রিইউনিয়ন।

শুক্রবার (১২ জুলাই) উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন উপউপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ডিন, প্রফেসর ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাখাওয়াত জামান সরকার।

অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপউপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, উত্তরা ইউনিভার্সিটি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিডারশিপ তৈরির এক অন্যতম বিদ্যাপীঠ। শিল্প ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের সমন্বয়ে উত্তরা ইউনিভার্সিটির ইইই স্বয়ংসম্পূর্ণ একটি বিভাগ। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তড়িৎ প্রকৌশল বিদ্যার বিস্তার ও গুরুত্বের আলোচনার মধ্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। প্রধান অতিথির বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতি আরও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যাতে স্মার্ট বাংলাদেশের দক্ষ জনগোষ্ঠীর কাতারে তোমরা প্রথম সারিতে থাকতে পার।

দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম, টেকনিক্যাল টক, খেলাধুলার প্রতিযোগিতা, সাংকৃতিক পর্বসহ রেফেল ড্র-এর আয়োজনও করা হয়। শেষে, পুরস্কার বিতরণী পর্বের মাধ্যমে বিভাগীয় প্রধান দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X