কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রিমার্ক-হারল্যানে মেহেদী মিরাজকে উষ্ণ অভ্যর্থনা

রিমার্ক-হারল্যানে মেহেদী মিরাজকে অভ্যর্থনা। ছবি : সংগৃহীত
রিমার্ক-হারল্যানে মেহেদী মিরাজকে অভ্যর্থনা। ছবি : সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সদস্য ও দেশের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে উষ্ণ অভ্যর্থনা জানালো বিশ্বমানের স্কিন কেয়ার, কালার কসমেটিকস ও হোমকেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশান এভিনিউয়ে রিমার্কের করপোরেট অফিসে গেলে মিরাজকে উষ্ণ অভ্যর্থনা জানান রিমার্ক-হারল্যানের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও পরিচালক শাহরিয়ার আলম শুভ।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে বাংলাদেশের অবিস্মরণীয় জয় এবং এ সিরিজে মিরাজ ম্যান অব দ্যা সিরিজে ভূষিত হওয়ায় মিরাজকে ফুলেল শুভেচ্ছাও জানায় রিমার্ক-হারল্যান পরিবার। মিরাজ জানান, এ জয়ের পেছনে কাজ করেছে দলীয় পারফরমেন্স। কারণ সবাই ভাল খেলেছে। ভারতের সঙ্গে আসন্ন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও সে ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে স্পন্সর পার্টনার ছিল রিমার্ক এইচবি'র ব্র্যান্ড লিলি। লিলির লোগো সমৃদ্ধ পিচ ম্যাট, মিড ওয়াল বোর্ড সিরিজজুড়ে শোভা পায় রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে। মিরাজ বলেন, পাকিস্তানের মাটিতে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের একাধিক ব্র্যান্ডের সঙ্গে লিলি ব্র্যান্ডকে দেখতে পেয়ে এ ব্রান্ড ঘিরে বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে। আর এ আগ্রহ থেকেই রিমার্কের অফিস দেখতে আসা। এ কোম্পানির বিভিন্ন পণ্যের বিষয়ে বিশেষ আগ্রহও দেখান তিনি।

পরে এ অলরাউন্ডার কোম্পানির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের সিইও এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক জামাল উদ্দীন ও মামনুন হাসান ইমনসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, রিমার্ক এলএলসি ইউএসএ’র এফিলিয়েটেড ও কারিগরি সহায়তায় রিমার্ক এইচবি লিমিটেড লিলিসহ বিশ্বমানের পণ্য সামগ্রি উৎপাদন করছে। স্কিন কেয়ার, কালার কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্যের সমাহার নিয়ে এরই মধ্যে বাজারে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে লিলি ব্র্যান্ড। দেশেই নিজস্ব ফ্যাক্টরিতে বিশ্বমানের কালার কসমেটিকস ও প্রসাধন সামগ্রী উৎপাদন করছে লিলি।

শুধুমাত্র কসমেটিকস খাতে ব্র্যান্ডটির পণ্য রয়েছে ১১০ ধরনের। পাশাপাশি স্কিন কেয়ার পণ্যের মধ্যে ক্রিম, পেট্রোলিয়াম জেলি ও লোশনসহ ১৭ পণ্য রয়েছে। পার্সোনাল কেয়ার ইউনিটে ফেসওয়াশ, বডি ওয়াশ, বিউটি সোপ, শ্যাম্পুসহ রয়েছে ১৫টি পণ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X