কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১১:০১ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকার শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকার শাখা ব্যবস্থাপক সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। ছবি : সৌজন্য
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকার শাখা ব্যবস্থাপক সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। ছবি : সৌজন্য

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি -এর ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চল এবং হেড অফিস নিয়ন্ত্রিত শাখাসমূহের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ব্যাংকের ঢাকার ট্রেনিং ইনস্টিটিউটে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

সম্মেলনে মোহাম্মদ আবদুল মান্নান বলেন, সর্বস্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দ্রুত ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বর্তমানে ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ফলে ইতোমধ্যে প্রায় ৫০০ কোটি টাকা দীর্ঘদিনের অনাদায়ী বিনিয়োগ আদায় হয়েছে।

তিনি বলেন, ব্যাংকের সব কার্যক্রমে শরিয়াহ পরিপালন, সুশাসন প্রতিষ্ঠা, সম্পদমান উন্নয়ন, নতুন হিসাব খোলা, বিনিয়োগ বিকেন্দ্রিকরণ, কৃষি, অতিক্ষুদ্র ও মাঝারি খাতসহ সরকারের অগ্রাধিকার খাতসমূহে বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপারে সব শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মাকাসিদে শরিয়াহর আলোকে যে অঞ্চলের আমানত সে অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে ব্যবস্থাপকদের পরামর্শ দেন তিনি।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও মো. আকমল হোসেন, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. হাবিবুর রহমান, ঢাকা দক্ষিণের আঞ্চলিক প্রধান মো. আব্দুর রশিদ, ঢাকা উত্তরের আঞ্চলিক প্রধান খোন্দকার শামীম আহমেদসহ ৩৪ জন শাখা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৫

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৬

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৮

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৯

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

২০
X