কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলল ‘স্বপ্ন’

স্বপ্নের লোগো।
স্বপ্নের লোগো।

সম্প্রতি দেশের অন্যতম সুপারশপ স্বপ্ন’কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে একদল কুচক্রী মহল।

সেই মহল ফেসবুক পোস্টে লিখেছে, ইসকনকে টাকা দেয় ‘স্বপ্ন’ সুপারশপ এবং আরও একটি প্রতিষ্ঠান। এই বিষয়টি স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসার পর এ অপপ্রচারের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় শুক্রবার (২৯ নভেম্বর) একটি জিডি দায়ের করা হয়। একই সঙ্গে আরও আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়। আইনি সহায়তা নেওয়ার পর এই পোস্টটি মুছে ফেলে চক্রটি।

স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, এই ধরনের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড এবং দেশীয় প্রতিষ্ঠান। গ্রাহকদের ভালোবাসা নিয়ে স্বপ্ন সামনে এগিয়ে যাচ্ছে। স্বপ্ন’র সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে কিছু চক্র, তাদের সতর্ক করছি আমরা। সামনে এমন অনাকাঙ্ক্ষিত কিছু আমরা দেখব না বলেও আশা করছি। এরপরও কিছু সামনে এলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, স্বপ্ন এসিআই গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং চেয়ারম্যান আনিস-উদ-দৌলার হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান দেশে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। ক্রেতা সাধারণকে অনুরোধ করব, এ ধরনের একেবারেই মিথ্যা, ভিত্তিহীন এবং মনগড়া বক্তব্যে কান না দিয়ে আমাদের পাশে থাকুন।

উল্লেখ্য, স্বপ্ন গণমানুষের প্রতিষ্ঠান। মানুষের জীবনযাত্রাকে সহজ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বপ্ন তার ক্রেতাসাধারণের জীবনে স্বস্তি দিতে নিরলসভাবে কাজ করে চলেছে এবং আমাদের অনেক উদ্যোগই দারুণভাবে ক্রেতাসাধারণের ভালোবাসা ও সমর্থন পেয়েছে। স্বপ্নের এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কতিপয় অসাধু চক্র শতভাগ ভিত্তিহীন আর মিথ্যা প্রোপাগান্ডামূলক এ পোস্টটি করেছে, যা কেবল স্বপ্নই নয়। স্বপ্নের বিশাল ক্রেতা সাধারণের সঙ্গেও এক প্রকার প্রতারণার শামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X