কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্লুমবার্গের ইএসজি স্কোরে বাংলাদেশি প্রতিষ্ঠানের শীর্ষে আইডিএলসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৩ সালে সর্বোচ্চ ইএসজি (পরিবেশ, সামাজিক এবং প্রশাসনিক) স্কোর অর্জনের স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক তথ্য সংস্থা ব্লুমবার্গ এ স্বীকৃতি প্রদান করেছে। এই স্বীকৃতি আইডিএলসির টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসা পরিচালনার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

ব্লুমবার্গ প্রতি বছর সব কোম্পানির প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে ইএসজি স্কোর মূল্যায়ন করে, যা বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা সচেতন সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করে।

আইডিএলসি ২০২২ সালের এ স্কোরে তৃতীয় স্থানে ছিল। আর ২০২৩ সালে তাদের কার্বন নিঃসরণ হ্রাস, সবুজ অর্থায়ন বৃদ্ধি, সামাজিক সমতা উন্নয়ন এবং নৈতিক প্রশাসন রক্ষা করার মাধ্যমে ১ম স্থান অর্জন তাদের নিষ্ঠা ও দৃঢ়তা তুলে ধরে ।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, ‘ব্লুমবার্গের এ স্বীকৃতি আমাদের টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারকে তুলে ধরে। আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়ন কেবল একটি দায়িত্ব নয়, এটি বাংলাদেশের জন্য আরও সবুজ এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রতি প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়বদ্ধতা।’

চার দশকের দীর্ঘযাত্রায় আইডিএলসি টেকসই অর্থায়ন এবং নৈতিক ব্যবসার ক্ষেত্রে নেতৃত্ব ধরে রেখেছে এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X