কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ৪৪% একত্রিত নিট মুনাফা বৃদ্ধি

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির লোগো। ছবি : সংগৃহীত
আইডিএলসি ফাইন্যান্স পিএলসির লোগো। ছবি : সংগৃহীত

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে গত বছরের একই প্রান্তিকের তুলনায় এককভাবে (স্ট্যান্ড্যালোন) কর-পরবর্তী নিট মুনাফায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এককভাবে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা। একত্রিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৫০ কোটি ৯০ লাখ টাকা, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ টাকা, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ছিল শূন্য দশমিক ৮৫ টাকা। গ্রাহকের আমানত বৃদ্ধি পেয়ে মোট ৯ হাজার ২৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে (গত বছরের তুলনায় ১০% বৃদ্ধি), পাশাপাশি গ্রুপটির লোন পোর্টফোলিও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৫৭ কোটি টাকায় (গত বছরের তুলনায় ৪% বৃদ্ধি)।

ব্যবসায়ের লাভজনকতা ও শেয়ারহোল্ডার মূলধনের যথাযথ উপযোগিতা নিশ্চিতের মাধ্যমে আইডিএলসির বাৎসরিক রিটার্ন অন এক্যুইটি (আরওই) বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক শূন্য ২ শতাংশে; অন্যদিকে বাৎসরিক রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৩৫ শতাংশ হয়েছে, যা প্রতিষ্ঠানের মূল সম্পদের কার্যকরী ও লাভজনক ব্যবহারের প্রমাণ।

উল্লিখিত প্রান্তিকে ১০৩ দশমিক ২১ শতাংশ মন্দ ঋণের কভারেজ অনুপাতসহ আইডিএলসির মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা প্রতিষ্ঠানটির গত বছরের একই প্রান্তিকের তুলনায় কম এবং আর্থিক খাতের গড়ের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম।

গত ৮ মে রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে আয়োজিত প্রতিষ্ঠানটির ৩৫২তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X