কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বৈশ্বিক টিভির বাজারে টানা ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং ইলেকট্রনিকস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্যামসাং ইলেকট্রনিকস টানা ১৯তম বছরের মতো বৈশ্বিক টিভি বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ও মডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টিভির বাজারের ২৮ দশমিক ৩ শতাংশ দক্ষিণ কোরিয়া-ভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির দখলে ছিল।

টিভির ক্ষেত্রে প্রিমিয়াম ও আল্ট্রা-লার্জ স্ক্রিনে উদ্ভাবন নিয়ে আসা ও সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করায় ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী টিভির বাজারে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘ধারাবাহিকভাবে ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান অর্জনের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এ অর্জন গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতে টিভি শিল্প খাতের সম্ভাবনা উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বৈশ্বিকভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাংয়ের বাজার হিস্যা ৪৯ দশমিক ৬ শতাংশ এবং আল্ট্রা-লার্জ ক্যাটাগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ২৮ দশমিক ৭ শতাংশ।

স্যামসাং কিউএলইডি ও ওএলইডি সেগমেন্টেও তাদের নের্তৃস্থানীয় অবস্থান ধরে রেখেছে। কিউএলইডিতে তাদের বাজার হিস্যা ৪৬ দশমিক ৮ শতাংশ এবং ওএলইডিতে বাজার হিস্যা ২৭ দশমিক ৩ শতাংশ। স্যামসাং ৮ দশমিক ৩৪ মিলিয়ন কিউএলইডি টিভি ইউনিট বিক্রি করেছে।

উল্লেখ্য, কিউএলইডি টিভি প্রথমবারের মতো মোট বৈশ্বিক টিভি বিক্রির ১০ শতাংশ অতিক্রম করেছে; এর মাধ্যমে এ সেগমেন্টে টিভি বিক্রির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওএলইডি সেগমেন্টে স্যামসাং ১ দশমিক ৪৪ মিলিয়ন ইউনিট টিভি বিক্রি করেছে। এর ফলে, বছরপ্রতি বিক্রির ক্ষেত্রে ৪২ শতাংশ এবং বাজার হিস্যার ক্ষেত্রে ৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটি ওএলইডি প্রযুক্তির প্রতি ক্রেতাদের আগ্রহেরই প্রমাণ।

ওএলইডি ক্যাটাগরিতে স্যামসাংয়ের প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে ক্রেতাদের মধ্যে এ টিভি নিয়ে চাহিদা বৃদ্ধি পেয়েছে।

সিইএস ২০২৫-এ স্যামসাং এআই-সমর্থিত স্ক্রিন প্রযুক্তির ক্ষেত্রে তাদের যুগান্তকারী উদ্ভাবন ভিশন এআই প্রদর্শন করেছে। ভিশন এআই ব্যবহারকারীদের অভ্যাস ও পছন্দ বিশ্লেষণ করে ব্যক্তিনির্ভর বিশেষায়িত সেবা প্রদান করবে, যা ভবিষ্যতে বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X