কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কেরামত উল্লাহ বিপ্লবের ‌‌‘ভিডিওগল্পে’ অভূতপূর্ব সাড়া

কেরামত উল্লাহ বিপ্লব। ছবি : সৌজন্য
কেরামত উল্লাহ বিপ্লব। ছবি : সৌজন্য

বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তৈরি খ্যাতিমান সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের ‘ভিডিওগল্প’ অভূতপূর্ব সাড়া ফেলেছে। গত বছরের ডিসেম্বরে অনাষ্ঠানিকভাবে চালু নিজের ইউটিউব চ্যানেল ‌‘দুনিয়ার গল্পে’ তিনি জানাচ্ছেন ভিন্ন স্বাদের এসব জীবন কাহিনি। ড্রোন, ক্রেন, অ্যাকশন ক্যামেরার মাধ্যমে সিনেমার মতো তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের অসাধরণ অজানা গল্প। এর মধ্যেই আজারবাইজান, আরব আমিরাত, সৌদি আরব ও আমেরিকা ঘুরে প্রায় দুই ডজন ভিডিওগল্প নিজের চ্যানেলে মুক্তি দিয়েছেন বিপ্লব।

ফেসবুক ও ইউটিউবে তার দর্শক দেড় কোটি ছাড়িয়ে গেছে। এর মধ্যে আমেরিকায় ভার্জিনিয়ার পাহাড়ি এলাকার প্রাসাদোপম বাড়িতে থাকা এক নিঃসঙ্গ নারীর ‌‘ভিডিওগল্প’ সুপার ভাইরাল হয়ে ৩ দিনে ১৩ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে। ওই নারীকে বিয়ে করতে প্রস্তাব দিয়েছেন ১৩ হাজার মানুষ। এমন হৈচৈ দেশের ভিডিও ব্লগ নিয়ে এর আগে কমই হয়েছে। সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব মূলত জলবায়ু, প্রকৃতি-পরিবেশ ও অভিবাসনে বদলে যাওয়া মানুষের এবং জনপদের কাহিনি তুলে আনছেন তার ‌‘ভিডিওগল্পে’।

নিজের ফেসবুক পেজে এ কথা জানিয়ে কেরামত উল্লাহ বিপ্লব বলছেন, মানুষ তার নিজের জীবনের সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখ অন্যের জীবন কাহিনিতে দেখতে চায়, খোঁজে। এটি সামনে রেখেই ‘ভিডিওগল্প’ ধরনের কন্টেট তৈরির আইডিয়া নিয়ে কাজ করছেন। তিনি বলেন, আগে প্রখ্যাত হুমায়ূন আহমেদ, সত্যজিৎ রায়, সমরেশ মজুমদারের মতো লেখকদের গল্প-উপন্যাস সব শ্রেণির মানুষের মাঝে যে ক্রেজ তৈরি করত, এখনকার লেখকরা তা পারেন না।

ইন্টারনেট, নানা ডিভাইস ও প্রযুক্তির কারণেও বই পড়ার চাহিদা দারুণভাবে কমছে। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, হটস্টারের মতো হাজারো ওটিটির এই যুগে মানুষ ফ্যান্টাসি, অবাস্তবে ডুবে যাচ্ছে। বইয়ে যে জীবনের গল্প তার প্রতি আগ্রহ নেই। তাই ‌‘ভিডিওগল্প’ কনসেপ্টটি খুবই কার্যকর হবে বলে আশা করেন কেরামত উল্লাহ বিপ্লব, যা এখন বিশ্বখ্যাত টিভি চ্যানেলগুলো শুরু করতে যাচ্ছে।

ফেসবুক-ইউটিউবে ভিউ পেতে এলোমেলো, রং চড়ানো গুজব দিয়ে কনটেন্ট নয়-ভিডিওগল্প হবে নানা ধরনের মানুষের জীবন থেকে নেয়া সরল কাহিনি। যার গল্প, তিনিই বলবেন সবাইকে। প্রথম দিকে কেরামত উল্লাহ বিপ্লব কাজ করবেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ও ব্যতিক্রমী মানুষদের নিয়ে। যারা এ ধরনের গল্প সবাইকে জানাতে চান, ইতিহাসে রেখে দিতে চান। তাদের গল্পের বিষয়, সারমর্ম জানিয়ে এই ই-মেইলে পাঠানোর অনুরোধ জানিয়েছেন কেরামত উল্লাহ বিপ্লব।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১০

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১১

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১২

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৩

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৪

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৫

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৭

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৮

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১৯

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

২০
X