কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ব্যাংকের ‘উদ্যোক্তারা ডিজিটাল ওয়ার্কশপে’ ৮০ নারীর প্রশিক্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর উদ্যোগে সম্প্রতি ৮০ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) আয়োজিত ‘উদ্যোক্তারা ডিজিটাল ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালা আয়োজনের উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো।

গত বছরের ২৩ ডিসেম্বর রাজধানী ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার নতুন ব্যাচে অংশ নেন ৮০ জন নারী উদ্যোক্তা। এই আয়োজন ডিজিটাল ল্যান্ডস্কেপে ব্যবসায়িক উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়িত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

কর্মশালাটি পরিচালনা করেন লাইভ শপিং-এর সিইও আশিক খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বারসহ আরও কয়েকজন দক্ষ প্রশিক্ষক। তাদের মধ্যে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং কুমিল্লা ইউনিভার্সিটির অ্যাডজাংকট ফ্যাকাল্টি মেম্বার সুদীপ্ত সালাম এবং হিসাবী-এর সেলস অ্যাসিস্টেন্ট ম্যানেজার ঊর্মি আক্তার রাত্রি।

প্রশিক্ষকরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ই-কমার্স এবং ডিজিটাল ল্যান্ডস্কেপে কার্যকর বিজনেস ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়ার্কশপ পরিচালনা করেন।

এই কর্মশালার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। বর্তমান ব্যবসায়িক জগতে ডিজিটাল দক্ষতা অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়ে সবাইকে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।

গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যা নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করে থাকে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের আগ্রহ এবং প্রচেষ্টার জন্য তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এই উদ্যোগটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ। ই-কমার্স এবং এফ-কমার্সের মতো উদীয়মান ব্যবসায়িক খাতে নারীরা যাতে সফল হতে পারে, সেই লক্ষ্যে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে আছে ব্র্যাক ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X