কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আরআর ইম্পেরিয়ালের ন্যাশনাল পার্টনার সম্মেলন অনুষ্ঠিত

সৌজন্য ছবি।
সৌজন্য ছবি।

‘একসঙ্গে, এক পথে, একটি নিরাপদ বাংলাদেশের দিকে’- স্লোগানে দেশকে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের ন্যাশনাল পার্টনার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত পার্টনারদের সঙ্গে আরআর ইম্পেরিয়াল পরিবারের সদস্যরা অংশ নেন।

এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উৎকর্ষতা উদযাপন এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ অবদানের জন্য ব্যবসায়িক পার্টনারদের পুরস্কৃত করতে সারা দেশ থেকে আগত পার্টনারদের সঙ্গে আরআর ইম্পেরিয়াল পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। ম্যানেজিং ডিরেক্টর এম. হারেস আহমেদ এবং ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মিরদাহের উপস্থিতিতে ২৫৫ জন আঞ্চলিক বিজয়ী এবং ১৬ জন জাতীয় বিজয়ীকে তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য সম্মানিত করা হয়।

আরআর ইম্পেরিয়ালের ম্যানেজিং ডিরেক্টর এম. হারেস আহমেদ তার বক্তব্যে প্রতিষ্ঠানটির পণ্য তালিকা সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বিশেষ করে উল্লেখ করেন উন্নত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, যা নিরাপত্তা এবং উন্নয়নের লক্ষ্যকে শক্তিশালী করবে।

আরআর ইম্পেরিয়ালের ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মিরদাহ প্রতিষ্ঠানের প্রতি তাদের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরআর ইম্পেরিয়ালের ডিরেক্টর এ.এন.এম. মনজুর মুর্শেদ উপস্থিত হতে পারেননি তবে, একটি ভিডিও বার্তা শেয়ার করেন তিনি। যেখানে তিনি বৈদ্যুতিক খাতের অগ্রগতির জন্য সহযোগিতা, নিরাপত্তা এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিষ্ঠানটির পরিচালক আহমেদ আশফাকুর রহমান এবং এ.এম. আহসানুল বারী তাদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিতে আরও বিশেষ গুরুত্ব যোগ করেন।

আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড:

আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড একটি প্রতিষ্ঠান, যা RR Kabel এবং RR Shramik ব্র্যান্ডের অধীনে তার উন্নত মানের বৈদ্যুতিক তার, অন্যান্য ক্যাবল ও এনামেল পণ্য তৈরি করে। নিরাপত্তা, উদ্ভাবন এবং উৎকর্ষতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠানটি দেশের বৈদ্যুতিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X