কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নাজমুল আহসান কলিমউল্লাহকে নাগরিক সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। সৌজন্য ছবি
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। সৌজন্য ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহকে নাগরিক সংবর্ধনা দিয়েছে পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটি।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি বলেন, লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশের কৃতী অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রকৃত অর্থে একজন সৎ, দক্ষ এবং প্রতিভাবান শিক্ষক। তার নীতি-নৈতিকতা ও আচার-আচরণ অনুকরণীয়।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ড. কলিমউল্লাহ একজন বহুমুখী প্রতিভার অধিকারী। কবি মুজতবা আহমেদ মুরশেদ তাকে ‘সচেতন ও দূরদর্শী রাজনীতি বিশ্লেষক’ হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক ট্রেজারার এয়ার কমোডর (অব.) ড. আব্দুস সামাদ আজাদ বলেন, শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতা—সবক্ষেত্রেই তার সমান পদচারণা অনুসরণীয়।

পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি তারেক আদেল বলেন, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মতো বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। তিনি শুধু রাজনীতির বিশ্লেষক নন, তিনি রাজনীতির ভাগ্যাকাশের সঠিক গণনাকারী।

অনুষ্ঠানে অন্যান্য বক্তার মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাউল ইসলাম, প্রফেসর ফরহাদ হোসেন, বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক রোমান আকন্দ, ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ, কবি রুখসানা বিলকিস, নয়াকাল সম্পাদক ফখরুল ইসলাম, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ, অধ্যাপক ড. তানভীর ফিত্তীন আবির, লুৎফর রহমান পলাশ, সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা এবং শহীদ আবু সাঈদ বিগ্রেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য পারভিন আক্তার, শহীদ আবু সায়ীদ বিগ্রেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাজ, সাবেক যুগ্ম সচিব এবং শিক্ষক মুখলেছুর রহমান খানসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষাংশে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ফারহান উদ্দিন একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিবজার সহসভাপতি এবং ব্রডকাস্ট জার্নালিজম স্টাডিজ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. দিপু সিদ্দিকী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X