কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়াম মডেলের নতুন সাইড, বাই-সাইড ফ্রিজ উদ্বোধন করল মার্সেল

মার্সেলের নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর উন্মোচন করছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
মার্সেলের নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর উন্মোচন করছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

ঈদ উৎসব উপলক্ষে স্মার্ট প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ ইনভার্টার টেকনোলজির ৩টি নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর এনেছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। নতুন মডেলের এসব ফ্রিজে বিশেষ ফিচারের মধ্যে রয়েছে একুয়া ফাউন্টেইন, এমএসও ইনভার্টার, আজিটি, আয়োনাইজার, টার্বো মোড, সুপার মোড ও হলিডে মোড ইত্যাদি।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, বিজনেস কোঅর্ডিনেটর (রেফ্রিজারেটর) শাহজালাল হোসেন লিমন, চিফ বিজনেস অফিসার (রেফ্রিজারেটর) তাহসিনুল হক, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মতিউর রহমান জানান, ঈদে গ্রাহকদের হাতে সেরা দামে সেরা মানের সর্বাধুনিক স্মার্ট ফিচার সংবলিত নতুন প্রিমিয়াম মডেলের ফ্রিজ বাজারে এনেছে মার্সেল। নতুন মডেলের ফ্রিজগুলোতে ক্রেতারা পাবেন স্মার্ট প্রযুক্তি ও ফিচার।

উদ্বোধনী অনুষ্ঠানে শবনম ফারিয়া বলেন, দেশের শীর্ষস্থানীয় মার্সেল ব্র্যান্ডের নতুন প্রিমিয়াম মডেলের রেফ্রিজারেটর উন্মোচন করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মার্সেল দেশেই আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ তৈরি করছে। জয় করে নিয়েছে দেশীয় ক্রেতাদের আস্থা। মার্সেলের এ অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকেরা মার্সেলের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন মডেলের ফ্রিজগুলো তুলনামূলক সাশ্রয়ী দামে কিনতে পারবেন। মার্সেলের নতুন প্রিমিয়াম মডেলগুলোর মধ্যে এমএনআই-এফ১এন-জেডএনআই-ডবিøউডি মডেলর ফ্রিজের দাম পড়ছে ১ লাখ ২২ হাজার ৯৯০ টাকা। এছাড়া এমএনআই-এফ১এন-জেডএনআই-ডিডি মডেলের ফ্রিজের দাম ১ লাখ ১৫ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে এমএনআই-ইজিসি-জিডিএনই-ডিডি মডেলের ফ্রিজ কেনা যাচ্ছে ৯৮ হাজার ৯৯০ টাকায়।

মার্সেলের ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা পাচ্ছেন ক্রেতারা। এছাড়া রয়েছে আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত সর্ববৃহৎ সার্ভিস সেন্টার থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X