কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে প্রথম কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : সৌজন্য
কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : সৌজন্য

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হল কনটেন্ট ক্রিয়েটরস প্রতিযোগিতা। মিরপুর ১২ গ্র্যান্ড প্রিন্স কনভেনশন হলে আয়োজিত হয় এস আর ড্রিম আইটি কনটেন্ট ক্রিয়েটরস কম্পিটিশন ২০২৫ সিজন ১।

প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান ওরফে ওবায়দুর রহমান।

কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান তার কন্টেন্টের মাধ্যমে গত ৬ বছরেরও অধিক সময়ে তার ফলোয়ারদের আনন্দ দেওয়ার পাশাপাশি একের পর এক শিক্ষণীয় কন্টেন্ট দিয়ে ডিজিটাল জগতে নিজের একটি শক্ত অবস্থান করেছেন।

এছাড়া বিচারক প্যানেলে ছিলেন আরও দুই সম্মানিত ব্যক্তিত্ব বিখ্যাত লেখক ও পরিচালক মারুফ রেহমান এবং লাইফ কোচ, সম্পর্ক পরামর্শক ও পডকাস্ট কন্টেন্ট ক্রিয়েটর মো. হুমায়ুন কবির (আরজে নীরব)।

বিচারক প্যানেলটি ৬৫ জন প্রতিযোগী থেকে তিনজন বিজয়ী নির্বাচন করার কঠিন কাজটি সম্পন্ন করে। প্রতিযোগিতা ছিল চ্যালেঞ্জিং, তবে সেরা তিনজন কনটেন্ট ক্রিয়েটর নির্বাচন করা হয় তাদের সৃজনশীলতা, উপস্থাপনা এবং সার্বিক কন্টেন্ট প্ল্যানিং এর উপর বিবেচনা করে।

প্রথম পুরস্কার: হাবিবুল তার অসাধারণ পারফরম্যান্স ও কনটেন্ট ক্রিয়েশন দক্ষতার জন্য ১৫হাজার টাকার পুরস্কার পান।

দ্বিতীয় পুরস্কার: আরিফ দ্বিতীয় স্থান অর্জন করে ১০হাজার টাকার পুরস্কার পান।

তৃতীয় পুরস্কার: প্রিন্স তৃতীয় স্থান অর্জন করে ৫হাজার টাকা পুরস্কার পান।

বিচারক আরজে নিরব তার অডিও-ভিজুয়াল কনটেন্টের অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের মূল্যায়ন করেন।

বিচারক মারুফ রেহমান বিজয়ীদের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৫টি বই লিখেছেন।তার প্রবাসী পরিবার নামক মেগা সিরিয়ালটি সম্প্রতি এনটিভিতে প্রচারিত হয়েছে, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা লাভ করেছে। এছাড়া তার উপন্যাস লাবনি একটি OTT ফিল্ম এ রূপান্তরিত হয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে।

কনটেন্ট ক্রিয়েশনের এ প্রতিযোগিতা নিয়ে জিজ্ঞেস করা হলে প্রধান বিচারক রবিন রাফান জানান, কনটেন্ট ক্রিয়েটররা এমন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যেমন যাচাই করতে পারবে ঠিক তেমনি নগদ পুরস্কার এবং সার্টিফিকেট তাদের আরও ভালো কনটেন্ট নিয়ে আসার জন্য মোটিভেট করবে।

এ ঐতিহাসিক ইভেন্টটি বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সৃজনশীলতা, উদ্ভাবন এবং ডিজিটাল মিডিয়ার শক্তির একটি উদযাপন ছিল। বিচারকদের নেতৃত্বে, বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন শিল্পের ভবিষ্যৎ দিন দিন আরও উজ্জ্বল হবে বলে আশা করেন আয়োজকরা।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১০

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১১

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১২

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৪

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৫

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৬

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৭

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৯

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

২০
X