কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার ‘পথিকৃৎ উৎসব’ হচ্ছে ঢাকায় 

প্রথমবার ‘পথিকৃৎ উৎসব’ হচ্ছে ঢাকায়। ছবি : সংগৃহীত
প্রথমবার ‘পথিকৃৎ উৎসব’ হচ্ছে ঢাকায়। ছবি : সংগৃহীত

পথিকৃৎ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে পথিকৃৎ উৎসব। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবনে শুরু হবে এ উৎসব। নানা অনুষ্ঠান দিয়ে সাজানো এ আয়োজন চলবে টানা ছয় দিন পর্যন্ত।

পথিকৃৎ ফাউন্ডেশন থেকে দেওয়া এক লিফলেটে জানানো হয়েছে, এই আয়োজনে দর্শন, বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে সেমিনার-সিম্পোজিয়াম ও আলোচনা সভা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে সপ্তাহটি উদযাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে সাংস্কৃতিক এ সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শুরু হবে এবারের আয়োজন। নির্মাতা ডেভিড লিনের সিনেমা ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ প্রদর্শন করা হবে দুপুর ২টায়। এরপর শিশুদের বিভিন্ন পরিবেশনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পরদিন চলচ্চিত্র প্রদর্শনীর পর দেওয়া হবে ‘পথিকৃৎ বিজ্ঞান সম্মাননা’। প্রতিদিনই চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা থাকবে এ পথিকৃৎ উৎসবে। এই উৎসব চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, আনন্দময় চর্চায় সম্পন্ন মানুষ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় পথিকৃৎ ফাউন্ডেশন। যারা দীর্ঘ সময় ধরে জ্ঞান, মূল্যবোধ, রুচি এবং হৃদয়ের প্রসারতার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X