কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ‘ফুড এজ মেডিসিন : ডায়েট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার

রাজধানীর অফিসার্স ক্লাব অডিটরিয়ামে ‘ফুড এজ মেডিসিন : ডায়েট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার। সৌজন্য ছবি
রাজধানীর অফিসার্স ক্লাব অডিটরিয়ামে ‘ফুড এজ মেডিসিন : ডায়েট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার। সৌজন্য ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকায় ‘ফুড এজ মেডিসিন : ডায়েট ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাব অডিটরিয়ামে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের সার্বিক সহযোগিতা ও স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি, অফিসার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে মুখ্য আলোচক হিসেবে ছিলেন পুষ্টিবিদ ইসরাত জাহান।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. মোহাম্মদ মোজাহেরুল হক, চেয়ারম্যান, স্বাস্থ্যসেবা উপ-কমিটি, অফিসার্স ক্লাব, ঢাকা। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব, ঢাকা।

ডা. উম্মে জামিলা আক্তার মান্নীর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডা. মো. আমিনুল ইসলাম, কো-চেয়ারম্যান, স্বাস্থ্যসেবা উপ-কমিটি, অফিসার্স ক্লাব, ঢাকা। সেমিনারে বক্তারা খাদ্যের মাধ্যমে রোগ প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে আলোচনা করেন এবং রোগ নিরাময় ও প্রতিকারে স্বাস্থ্য-সহায়ক ফাংশনাল ফুডের কার্যকারিতার বিষয়টি বিশেষভাবে আলোকপাত করেন।

এ বিষয়ে অর্গানিক নিউট্রিশন লি.-এর নির্বাহী পরিচালক (টেক অ্যান্ড নিউট্রিশন) অরুন কুমার মণ্ডল তার বক্তব্যে বলেন, রোগ নিরাময়ের জন্য দীর্ঘমেয়াদে নানাবিধ সিন্থেটিক মেডিসিন সেবনের ফলে যে অপরাপর স্বাস্থ্য-ঝুঁকির সম্ভাবনা দেখা যায়, তা এড়ানোর জন্য জাপান-ইউরোপ-আমেরিকা অনেকদিন ধরেই স্বাস্থ্য-সহায়ক ফাংশনাল ফুড নিয়ে গবেষণা করছে এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ফাংশনাল ফুড ইতোমধ্যেই উন্নত বিশ্বে বেশ জনপ্রিয়তা লাভ করছে।

এসব ফাংশনাল ফুড নানাবিধ নন-কমিউনিকেবল ডিজিজ মোকাবিলায় বেশ কার্যকর সহায়ক ভূমিকা রাখছে। সেই একই ভাবনা থেকে অর্গানিক নিউট্রিশন লি. বাংলাদেশে ফাংশনাল ফুড নিয়ে গবেষণা শুরু করে এবং ইতোমধ্যে বেশ কিছু ফাংশনাল ফুড উৎপাদন ও বাজারজাত করছে, যা বিভিন্ন রোগ নিরাময় ও প্রতিকারে কার্যকর সহায়ক ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X