বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপদ খাবার প্রস্তুত ও গ্রহণে সচেতন হওয়ার আহ্বান

নিরাপদ খাদ্য ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা
নিরাপদ খাদ্য ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ শীর্ষক সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা

রাজশাহীতে ‘নিরাপদ খাদ্য ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কার্যালয় এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, আমাদের সবাইকে নিরাপদ খাবার প্রস্তুত ও গ্রহণের বিষয়ে সচেতন হতে হবে। সরকারি সংস্থা, ব্যবসায়ী এবং ভোক্তা সকলে মিলে যদি আমরা একযোগে কাজ না করি, তাহলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার এ লড়াইয়ে সফল হওয়া কঠিন। খাদ্য উৎপাদন ও বিপণন পর্যায়ে নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন। প্রবন্ধে তিনি নিরাপদ খাদ্যের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে খাদ্য প্রস্তুতকারী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এককভাবে এ সমস্যার সমাধান সম্ভব নয়। নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে আরও কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা চালাতে হবে। শুধু জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নয়, খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করাও জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, রাজশাহী বিভাগীয় কনজিউমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজিটি নাজনীন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাতসহ জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X