কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিশন নিয়ে এলো সাশ্রয়ী দামে ৪ডি আল্ট্রা সিরিজের এয়ার কন্ডিশনার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্রাহকদের চাহিদা ও সামর্থ্য বিবেচনা করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ভিশন’ নিয়ে এসেছে নতুন ৪ডি আল্ট্রা সিরিজের এয়ার কন্ডিশনার (এসি)। রাজধানীর বাড্ডার ফুজি ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি এ নতুন সিরিজের এসি উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘এসি কেনার সময় অনেকেই দ্বিধায় থাকেন ভালো মানের এসি কিনবেন নাকি বাজেটের কথা ভাববেন। এ সমস্যার সমাধান দিতে এবং বাংলাদেশের আবহাওয়া ও গ্রাহক সেবা মাথায় রেখে ভিশন ইলেকট্রনিক্স নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ৪ডি আল্ট্রা সিরিজ এসি। রেগুলার, ইনভার্টার এবং ইনভার্টার হট অ্যান্ড কুল (ওয়াইফাই প্রযুক্তি সম্বলিত)- এই তিন ধরনের ৪ডি আল্ট্রা সিরিজের এসিগুলো পাওয়া যাবে উন্নত প্রযুক্তিতে, কিন্তু আগের চেয়ে ১৫-১৮ শতাংশ কম দামে’।

তিনি বলেন, ‘ভিশন ইলেকট্রনিক্স সব সময় গ্রাহকদের চাহিদা, সামর্থ্য এবং সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে’।

ভিশন রেফ্রিজারেটর ও এসির নির্বাহী পরিচালক নুর আলম বলেন, ৪ডি আল্ট্রা সিরিজের ভিশন এসিতে সর্বোচ্চ মানের উপাদান ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী ও কার্যকর পারফরম্যান্স নিশ্চিত করবে। এতে রয়েছে ১০০ শতাংশ কপার টিউব, যা এসির দীর্ঘস্থায়ী পারফরমেন্স ও দ্রুত কুলিং নিশ্চিত করে। এতে ব্যবহার করা হয়েছে আর৩২ রেফ্রিজারেন্ট, যা পরিবেশবান্ধব।

তিনি বলেন, এ সিরিজের এসিতে আরও ব্যবহার করা হয়েছে ডুয়েল ইনভার্টার প্রযুক্তি, যা ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। তাছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে এটি যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়।

অনুষ্ঠানে ভিশন এসির হেড অফ মার্কেটিং মোহিত চক্রবর্তীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

৪ডি আল্ট্রা সিরিজের মোট ৯টি মডেলের এসি বাজারে পাওয়া যাচ্ছে, যার দাম প্রকারভেদে ৪৩,৯০০-৭৭,৯০০ টাকার মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X